ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক অভিযানে আটক ৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক অভিযানে আটক ৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাহফুজুর রহমান (২৯), মাসুম আলী (২৩), জিয়ারুল ইসলাম (২২) ও শাহজান আলী (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

গ্রেফতারকৃত মাহফুজুর রহমান উপজেলার জয়রামপুর গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে, জিয়ারুল ইসলাম একই গ্রামের নুরুল ইসলামের ছেলে, মাসুম আলী উপজেলার রামনগর গ্রামের আমানুল্লার ছেলে এবং শাহজান আলী উপজেলার কালিয়ারকরি গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দামুড়হুদা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক ৪,পৃথক অভিযান,দামুড়হুদা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত