ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও ওয়ালটন প্লাজা রাজবাড়ী শাখার উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলা-র দাদশী ইউনিয়নের ভবদিয়া আবুল হোসেন ফুটবল মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ক্যাম্পে ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. কমল কুমার দাস রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও শিশু রোগ, চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসাসেবা গ্রহণ শেষে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা রাজবাড়ী শাখার ম্যানেজার মো. মনিরুল ইসলাম মনির, সার্ভিস পয়েন্ট ম্যানেজার এ.এইচ.এম. হারুন-আল-ফারুক, ডেপুটি ম্যানেজার হিরু ভৌমিক, এক্সিকিউটিভ সোহাগ ইসলাম, মো. সাইমান ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

ফ্রি মেডিকেল ক্যাম্প,উদ্যোগ,ওয়ালটন প্লাজা,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত