ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

টাঙ্গাইলে ইউটিউবার হাদি চকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

টাঙ্গাইলে ইউটিউবার হাদি চকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বীরহাটি গ্রামের ছোবহান মেকারের ছেলে ইউটিউবার মো. হাদি চকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খান, টাঙ্গাইল সদর থানা আমলি আদালতে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)(২)(৩) ধারা মোতাবেক মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কায়েস বলেন, কোনো ব্যক্তির আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল করা গুরুতর অপরাধ।

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন অথবা কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বিকৃত করে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে সম্মানহানি করা দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, এই দুই অপরাধের যেকোনো একটি অপরাধ আসামি করলে সেটি ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)(২)(৩) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এ বিষয়ে দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মামলা করেছি। আশা করি, আইন অনুযায়ী সুষ্ঠু বিচার পাব।”

মামলা,পর্নোগ্রাফি আইন,হাদি চকদার,টাঙ্গাইল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত