ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধ ভিক্ষুকের

সিরাজগঞ্জে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল বৃদ্ধ ভিক্ষুকের

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক আব্দুল মুন্নাফ শেখ (৭০) নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার খাগা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আব্দুল মুন্নাফ জীবিকার তাগিদে বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করতেন। বুধবার দুপুরে তিনি ছোনগাছা বাজার এলাকায় দাওয়াত খেতে যাচ্ছিলেন।

এ সময় সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বৃদ্ধ ভিক্ষুক,প্রাণ গেল,মাইক্রোবাস,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত