ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতার জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতার জামিন নামঞ্জুর

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ৪ নেতার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৈষম্যবিরোধী আন্দোলন দমন, হত্যাচেষ্টা এবং ভাঙচুরসহ ৪টি মামলায় বুধবার সকালে আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা প্রত্যাখ্যান করেন।

তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আনিস প্রধান, পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মিনহাজুর রহমান শুভ, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও ছোটন আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে ৩টি মামলা এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের পথসভায় গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

এসব মামলায় শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। কেউ কেউ জামিনে রয়েছেন এবং অনেকে পলাতক থাকায় পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

এসব মামলায় ওই ৪ আসামি আদালতের কাছে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর,৪ নেতা,আওয়ামী লীগ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত