ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় যুবককে অর্ধলক্ষ টাকা জরিমানা

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় যুবককে অর্ধলক্ষ টাকা জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাত ২টার দিকে উপজেলাাধীন পাড়-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা বিশাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হিমু আহমেদ (২৫), পিতা—আব্দুস সামাদ, সাং—সাভার, ফরিদপুর, পাবনা-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌরসভা প্রশাসক মিজানুর রহমান।

এ সময় সুব্রত কুমার-সহ ভাঙ্গুড়া থানার পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম চলছিল, যা কৃষিজমি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা,অর্ধলক্ষ টাকা,অবৈধ মাটি কাটা,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত