ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বেগমগঞ্জে গোলটেবিল বৈঠক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বেগমগঞ্জে গোলটেবিল বৈঠক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে অংশীজনদের নিয়ে ‘মাদক প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গোপালপুর ইউনিয়নের বাংলাবাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর নবীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ. এফ. এম. মাসুদ আলমের সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আদালতের সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আবুল কাশেম, বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আবদুর রহমান, নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশনের সেক্রেটারি মশিউর রহমান ফাহাদ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়াল খান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা আইনবিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন, গোপালপুর পেশাজীবী ফোরামের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন মামুন, জীবন বীমা কর্পোরেশনের এজিএম মাহবুব আলম, গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল মতিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাবাজার থানা সভাপতি শফিকুল ইসলাম, বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুর উদ্দিন এবং গোপালপুর ফাউন্ডেশনের সদস্য দেলোয়ার হোসেন সাঈদীসহ অনেকে।

বক্তারা বলেন, সমাজে মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সরকারকে জরুরি উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় অংশীজনদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে করণীয় ও বাস্তবায়ন কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

গোলটেবিল বৈঠক,বেগমগঞ্জ,মাদকবিরোধী দিবস,আন্তর্জাতিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত