
সিরাজগঞ্জে নারী ও শিশু নির্যাতন, হত্যা, গুম ও খুন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্যোগে শুক্রবার সকালে শহরের বাজার স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান, সাংবাদিক মো. রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন একটি সামাজিক ব্যাধি। এসব অপরাধ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মানবাধিকার রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যায়, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত, মানবাধিকার রক্ষা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।