
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর মাঝপাড়া থেকে মাদকসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে জামাত আলী (৫৫) ও তার স্ত্রী আশাফন নেছা (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে রুহুল কবীর খান-এর নির্দেশে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন-এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মুক্তারপুর গ্রামের মাঝপাড়ায় অভিযান চালায়। এ সময় তাদের মাদকসহ আটক করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক দুজনকে দুপুরে চুয়াডাঙ্গা আদালত-এ প্রেরণ করা হয়েছে।