ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গাছ রোপণ

নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গাছ রোপণ

জাতীয় পর্যায়ে আয়োজিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ, সেমিনার ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিতুর রহমান, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, তিতুমীর সরকার, রাফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান-সহ আরও অনেকে।

গাছ রোপণ,বালক উচ্চ বিদ্যালয়,নীলফামারী,উদ্যোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত