ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী টেঁটাবিদ্ধ

শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী টেঁটাবিদ্ধ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আলামিন ফকির (৩৮) নামের এক প্রবাসী টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার দুপুরে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন-এর জগন্নাথপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে জগন্নাথপট্টি গ্রামের সৌদি আরব প্রবাসী আলামিনের বাড়ির মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছিলেন তার চাচাতো ভাই জুবায়ের।

বিষয়টি দেখে প্রবাসী আলামিন ফকির মাটি কাটতে নিষেধ করেন। এতে জুবায়ের ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে আলামিনকে মারধর করেন। একপর্যায়ে জুবায়ের আলামিনের বুকে টেঁটা দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন।

এ সময় আশপাশের লোকজন ও আলামিনের পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আলামিনের পরিবার জানিয়েছে, তার অবস্থা সংকটাপন্ন।

মিল্টন দত্ত, শ্রীনগর থানা ওসি (তদন্ত) জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসী টেঁটাবিদ্ধ,জমি সংক্রান্ত বিরোধ,শ্রীনগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত