ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ এলাকায় হঠাৎ নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া।

পরে তিনি বিষয়টি কর্মরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খাঁন বলেন, উদ্ধারের পরপরই নবজাতকটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

বর্তমানে শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নবজাতক উদ্ধার,ময়লার স্তূপ,স্বাস্থ্য কমপ্লেক্স,গজারিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত