
নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি-এর ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কঠোর পরিশ্রম, সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে গেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সিনা ছৈয়দ তারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ওমর হাফিজ এবং দোয়া ও বার্ষিক মিলাদ কমিটির আহ্বায়ক প্রফেসর জাফর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মো. মহসিন, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী-সহ নাজমুল গনি মান্না, স্বপন, রুস্তম, জাহিদ, সিরাজ, খুরশিদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অতি অল্প সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ, সময়ের সঠিক ব্যবহার এবং সুশিক্ষার আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও সকল পরীক্ষার্থীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।