ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে যুবকদের ক্রীড়ামুখী করতে সরঞ্জাম বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী

দুর্গাপুরে যুবকদের ক্রীড়ামুখী করতে সরঞ্জাম বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী

নেত্রকোণার দুর্গাপুরে যুবসমাজকে মাদক ও ডিজিটাল ডিভাইসের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তরুণ যুবনেতা আক্তারুজ্জামান আরিফের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় তরুণ ও যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

গত বুধবার বিকেলে সুসং সরকারি কলেজ মাঠে ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় যুবকদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে কাউন্সিলর প্রার্থী আক্তারুজ্জামান আরিফ বলেন, “যুবসমাজকে সুস্থ, সবল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। ৩ নম্বর ওয়ার্ডের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে আমি সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকব।”

কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে এই উপহার পেয়ে স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

স্থানীয় যুবকরা জানান, বর্তমান সময়ে যখন মাঠের খেলাধুলার চেয়ে তরুণেরা মোবাইলের স্ক্রিনে বেশি আসক্ত হয়ে পড়ছে, তখন এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্থানীয় বাসিন্দারাও আক্তারুজ্জামান আরিফের এই দূরদর্শী ও কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

খেলার সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক মাসুম বিল্লাহ অভি এবং ফুটবলার সুশান্ত প্রসাদ প্রমুখ।

কাউন্সিলর প্রার্থী,সরঞ্জাম বিতরণ,ক্রীড়ামুখী,দুর্গাপুরে যুবক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত