ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে কুরিয়ারে আসা চা পাতার প্যাকেটে ১২ হাজার ইয়াবা, আটক ১

রংপুরে কুরিয়ারে আসা চা পাতার প্যাকেটে ১২ হাজার ইয়াবা, আটক ১

রংপুরে এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসে আসা অভিনব কায়দায় চা পাতার প্যাকেটে করে আনা ১২ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আবু জাফর।

এর আগে সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড়স্থ এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবার এই বড় চালান গ্রহণ করতে আসে আটক মনসুর মন্ডল। আটক মনসুর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের জালাল মন্ডলের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আবু জাফর জানান, রংপুরের পীরগঞ্জের মনসুর মন্ডল ওরফে বোদা একজন ইয়াবার পাইকারি বিক্রেতা। তার একটি দোকান রয়েছে। সেই দোকানের ব্যবসার আড়ালে তিনি এই ইয়াবার কারবার পরিচালনা করতেন। তিনি চট্টগ্রামের কক্সবাজার থেকে এই ইয়াবার চালান নিয়ে আসতেন।

তিনি আরও জানান, বিভিন্ন তথ্য-উপাত্তের মাধ্যমে জানা যায়, রংপুরে একটি বড় ইয়াবার চালান আসছে। সেই তথ্যের ভিত্তিতে আজ সকাল থেকেই সিভিল পোশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অবস্থান নেন। পরে তথ্য অনুযায়ী ইয়াবার এই বড় চালান গ্রহণ করতে আসেন ইয়াবা কারবারি মনসুর মন্ডল। অভিনব কায়দায় চা পাতার প্যাকেটে আসা ইয়াবার চালান গ্রহণের সময় তাকে আটক করা হয়।

তিনি বলেন, ইতঃপূর্বে বিভিন্ন কায়দায় আনা মাদকের বড় চালান উদ্ধার করতে সক্ষম হয়েছে অধিদফতর। সেই ধারাবাহিকতায় আজ এই ইয়াবার বড় চালান উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ বিষয়ে কোনো ছাড় নেই।

আটক ১,১২ হাজার ইয়াবা,চা পাতার প্যাকেট,কুরিয়ার,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত