ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করবেন ডা. আজাদ

হাজীগঞ্জে বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করবেন ডা. আজাদ

চাঁদপুর জেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হাজীগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. মো. আবুল কালাম আজাদ।

তিনি ফরিদগঞ্জ উপজেলার কৃতিসন্তান এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

নবনির্বাচিত সভাপতি ডা. আবুল কালাম আজাদ হাজীগঞ্জ পূর্ব বাজারে অবস্থিত শাহ মিরন হাসপাতাল-এর একজন সুনামধন্য চিকিৎসক হিসেবে পরিচিত।

চিকিৎসাসেবায় তার আন্তরিকতা, পেশাগত দক্ষতা ও মানবিক আচরণের কারণে হাজীগঞ্জ উপজেলা ছাড়াও চাঁদপুর জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তাঁর সুনাম রয়েছে বলে জানা গেছে।

সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি যেন তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে পারি—সেজন্য সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

তিনি আরও বলেন, হাজীগঞ্জের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

ডা. আজাদ,স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত