ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে জাল নোটসহ গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে জাল নোটসহ গ্রেফতার ১

রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ শাওন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতার শাওন মিয়া পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর গবড়া এলাকায় অভিযান চালিয়ে শাওন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের ১৫১টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৭৫ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দীর্ঘদিন ধরে জাল নোট সংরক্ষণ, বিতরণ ও বাজারজাতের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‌্যাব।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে উদ্ধার হওয়া আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জাল নোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার ১,জাল নোটসহ,অভিযান,গোপন সংবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত