ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রংপুরে রোগীদের আর্থিক সহায়তা

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রংপুরে রোগীদের আর্থিক সহায়তা

রংপুরে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে উপকারভোগীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুল আহসান সরকার। এ সময় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

আর্থিক সহায়তা,রংপুর,সমাজসেবা অধিদপ্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত