ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ড্রেজার দিয়ে বালু উত্তোলন, শ্যালো মেশিন জব্দ করে নিলামে বিক্রি

ড্রেজার দিয়ে বালু উত্তোলন, শ্যালো মেশিন জব্দ করে নিলামে বিক্রি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় বলদিয়া ইউনিয়নের সাধুরমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ওই গ্রামের মোহাম্মদ আলী আবাসিক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক পালিয়ে গেলে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও উত্তোলনকৃত বালু জব্দ করে প্রকাশ্য নিলামের ডাক প্রদান করা হয়।

প্রকাশ্য নিলামে ৪৪ হাজার ৬শ টাকা সর্বোচ্চ দর দিয়ে মোকছেদুল মোমিন মেশিন ও বালু ক্রয় করেন। এছাড়া বালু দিয়ে জমি ভরাট করার অভিযোগে মোহাম্মদ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিলামে বিক্রি,শ্যালো মেশিন জব্দ,বালু উত্তোলন,ড্রেজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত