ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুর জেলা পরিষদের ৩৪ উন্নয়ন প্রকল্পে ২৫ লাখ টাকার অনুদান

দিনাজপুর জেলা পরিষদের ৩৪ উন্নয়ন প্রকল্পে ২৫ লাখ টাকার অনুদান

দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে জেলার ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তিগত অনুদানসহ অন্যান্য খাতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩৪টি উন্নয়নমূলক প্রকল্পের জন্য মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের উন্নয়নের জন্য দল-মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

চেকপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে তদারকি করা হবে।

চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, একই সঙ্গে দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) অডিটোরিয়ামেরও উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক।

২৫ লাখ টাকার অনুদান,৩৪ উন্নয়ন প্রকল্প,জেলা পরিষদ,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত