ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও বিজিবি’র অভিযানে ৩৫ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার

ঠাকুরগাঁও বিজিবি’র অভিযানে ৩৫ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে এক চোরাকারবারিসহ ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি এবং বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছে ৫০ বিজিবি।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তি মাইকেল রায় (৪২), দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া জয়নন্দহাট গ্রামের মৃত যতীন্দ্রনাথের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল গত ১৪ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যার পূর্বে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় দিনাজপুর জেলার কাহারোল থানার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাইকেল রায়কে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ৩৫ কেজি ওজনের (দৈর্ঘ্য ৩০ ইঞ্চি ও প্রস্থ ১৫ ইঞ্চি) একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকারও বেশি। এছাড়াও তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

এ ঘটনায় দিনাজপুর জেলার কাহারোল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কষ্টি পাথর উদ্ধার,৩৫ লাখ টাকা,বিজিবি’র অভিযান,ঠাকুরগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত