ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেফতার ৩, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেফতার ৩, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ সুমা মন্ডল (৪১), রিংকু হাসান (২৩) ও শিমুল (১৯)-কে গ্রেফতার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় আদালতের মাধ্যমে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সুমা মন্ডল উপজেলার শাহাপুর গ্রামের আমিনুল ইসলাম মন্ডলের ছেলে, রিংকু হাসান একই উপজেলার পাকা গ্রামের রায়হান আলীর ছেলে এবং শিমুল একই গ্রামের লতিফ মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলাইমান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পরে বিকেলে তাদেরকে বিজ্ঞ সামারি ট্রায়াল কোর্টে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হলে আদালত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় জেল-জরিমানার আদেশ দেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের রাতেই চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

৬ মাসের কারাদণ্ড,গ্রেফতার ৩,মাদক,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত