ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে কৃষি স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

ভূরুঙ্গামারীতে কৃষি স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের জন্য কৃষি স্মার্ট কার্ড তৈরির লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের কৃষক সুলতানের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদূদসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে উপজেলার একটি ইউনিয়নের তিনটি ওয়ার্ড নিয়ে একটি ব্লকে কৃষি স্মার্ট কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার সব ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

কৃষকদের বিভিন্ন সরকারি সেবা সহজ ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের ঘোষণার আলোকে কৃষি স্মার্ট কার্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচির আওতায় ছোট-বড় কৃষক, প্রান্তিক কৃষক এবং বর্গাচাষীরাও স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন করতে পারবেন।

তথ্য সংগ্রহ কার্যক্রম,কৃষি স্মার্ট কার্ড,ভূরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত