
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের হাসান চত্বরে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান জানানো, তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রুহুল কবির এবং চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার।
এছাড়াও জুলাই শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।