ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই শহীদ দিবস ঘোষণার পেছনের লক্ষ্য তুলে ধরলেন মন্ত্রী

জুলাই শহীদ দিবস ঘোষণার পেছনের লক্ষ্য তুলে ধরলেন মন্ত্রী

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়িতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, “আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রথমবারের মতো শহীদ আবু সাঈদের বাড়িতে এলাম। আবু সাঈদের কবর ও তার পিতার চোখের পানি দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আবু সাঈদ ও ওয়াসিম আকরামের মতো শহীদদের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে। শহীদদের এ আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকার শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী আহমেদ আজম খান পীরগঞ্জের বাবনপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। পরে তিনি আবু সাঈদের পিতা ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় সংরক্ষিত আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেবেকা সুলতানা ফেন্সি, রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী,জুলাই শহীদ দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত