ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘেরের পানি থেকে সুমন হোসেন (৩২) নামে এক মাইক্রোবাস চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মাগুরা কৈখালী দাসপাড়া ডীপের মাঠ সংলগ্ন ‘কেসমতের মাছের ঘের’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডীপের মাঠ এলাকার ওই মাছের ঘেরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

মরদেহ উদ্ধার,মাইক্রোবাস চালক,মৎস্য ঘের,সাতক্ষীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত