ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বীরগঞ্জে বর্জ্য প্রক্রিয়াজাতকরণে পৌরসভাকে স্টেশন হস্তান্তর

বীরগঞ্জে বর্জ্য প্রক্রিয়াজাতকরণে পৌরসভাকে স্টেশন হস্তান্তর

দিনাজপুরের বীরগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুমা খাতুন।

২০২২ সালে জিওবি-আইডিবি প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বীরগঞ্জ পৌর শহরের ময়লা-আবর্জনা প্রক্রিয়াজাতকরণের জন্য বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের চাকাই মৌজার কেন্না কান্দর এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং কম্পোস্টিং স্টেশন (ময়লা গাড্ডা) নির্মাণকাজ শুরু করে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে বীরগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মো. সবুর হোসেন মণ্ডল, বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের কাছে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি হস্তান্তর করেন।

এ সময় বক্তব্য রাখেন রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা এলজিইডি প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুনিয়ার জুয়েল, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুর জব্বারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম মিলন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে, কর্মকর্তা ও নেতৃবৃন্দ ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটির বিভিন্ন দিক ঘুরে পরিদর্শন করেন।

স্টেশন হস্তান্তর,পৌরসভা,বর্জ্য প্রক্রিয়াজাতকরণ,বীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত