ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে রবীন্দ্রনাথ, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে রবীন্দ্রনাথ, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে রবীন্দ্রনাথ, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে চর্চা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

এ সময় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমুল হক, কুড়িগ্রাম জেলা জাসাসের আহ্বায়ক ও কিংবদন্তি ভাওয়াইয়া শিল্পী মরহুম নুরুল ইসলাম জাহিদের সন্তান আহসান হাবিব সজীব, দেশবরেণ্য ভাওয়াইয়া শিল্পী মরহুম কছিম উদ্দিনের ছেলে গোলজার হোসেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জসিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বক্তারা বর্তমান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

তারা রবীন্দ্রনাথ ও নজরুল চর্চার পাশাপাশি কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংগীতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাওয়াইয়া চর্চা কেন্দ্র,রবীন্দ্রনাথ, নজরুল,ভূরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত