ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

আরপিএমপির জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আরপিএমপির জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) জুন ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

সভায় জানানো হয়, জুন মাসে মাদক ও অপরাধবিরোধী অভিযানে ১১০টি নন-এফআইআর মামলায় ১৮২ জন এবং ১৫৬টি মামলায় ১৫০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ৬০টি মাদক মামলায় ৭৪ জন মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানে ১১৪ কেজি গাঁজা, ৯৪৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩৩ পিস ট্যাপেন্ডল, ১৬ বোতল ফেন্সিডিল, দুটি অটোরিকশা, দুটি মোটরসাইকেল এবং চোরাই এসি তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য ৪ লাখ ৩১ হাজার ১৪০ টাকা।

পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অভিযান জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অবৈধ পার্কিং ও বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা এবং জনগণকে আন্তরিক ও পেশাদার পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন)-এর অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, বিভিন্ন জোনের সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জ এবং আরপিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পর্যালোচনা সভা,জুন মাসের অপরাধ,আরপিএমপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত