ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

দেবহাটায় কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার পরিচালক (ক্রপস উইং) ড. সালমা লাইজু।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম, কৃষি অধিদপ্তর খামারবাড়ি, সাতক্ষীরার উপপরিচালক সাইফুল ইসলাম এবং দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংবাদিক এম. এ. মামুন প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং কৃষি অধিদপ্তর পরিচালিত ৭টি ফিল্ড স্কুলের ৩৫ জন প্রতিনিধিসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে তাকে সংগঠন থেকে বহিস্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

স্কুল কংগ্রেস-২০২৬,পার্টনার ফিল্ড স্কুল,কৃষি অধিদপ্তর,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত