
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ নামক স্থানে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় নারী-পুরুষসহ ২০ জন গুরুতর আহত হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সরোজগঞ্জ বাজারের অদূরে পৌঁছায়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।