ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

খুলনায় পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা মহানগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদ-সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ পানিতে ডুবে মারা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদ-সংলগ্ন পুকুরে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ তার পিতাকে বলে গোসল করতে যায়।

গোসল করতে গিয়ে দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে শাহেদ মাহমুদের মরদেহ পুকুরে ভেসে ওঠে।

শাহেদ মাহমুদের পিতা আব্দুর রহমান একজন ব্যবসায়ী এবং মা লাবনী ইউসিবিএল ব্যাংকের কর্মরত কর্মকর্তা।

বাদ আছর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়।

স্কুলছাত্রের মৃত্যু,গোসল করতে গিয়ে,পুকুরে গোসল,খুলনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত