ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন ঠিকানায় বইবাড়ি রংপুরের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নতুন ঠিকানায় বইবাড়ি রংপুরের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নতুন ঠিকানায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পাঠক-লেখকদের মিলনকেন্দ্র বইবাড়ি, রংপুর। বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের সভাপতি আলহাজ কাজী মো. জুননুনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রংপুরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক ডা. মফিজুল ইসলাম মান্টু, সাংবাদিক ও কবি মাহবুবুল ইসলাম, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার।

আরো ছিলেন, সুজন রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ, বিভাগীয় লেখক পরিষদ রংপুর জেলা সভাপতি এটিএম মোর্শেদ, ‘পাশে আছি’ সংগঠনের সংগঠক কবি হেলেন আরা সিডনী, লেখক ও গবেষক এম. এ. শোয়েব দুলাল, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার বেলায়েত হোসেন, বাংলাদেশ বেতারের উপস্থাপক ও কণ্ঠশিল্পী সামিউল হাসান লিটন, গল্পকার নাহিদা ইয়াসমিন, কবি মাসুদ বশীর, কবি ও শিক্ষক আফজাল হোসেন, কবি ও শিক্ষক লিপিকা লিপি, শিক্ষক ও সাংস্কৃতিককর্মী ফারহানা বীথি।

এছাড়া আরো ছিলেন, কবি নুর হোসেন, সরকার অভি, কবি ও শিক্ষক মোহিত মিঠু, কবি ও শিক্ষক দীপক সরকার তপু, কবি নুসরাত উপমা, কবি ও ছড়াকার হাফিজ রেদওয়ান, ডা. মুঈদ উল ইসলাম, কবি হাসনাইন রাব্বী, কবি ও সাংবাদিক শফিউজ্জামান আতা, সাংবাদিক মাহফুজ রহমান, সাংবাদিক আব্দুর রাজ্জাক রিয়াদ, কবি ও শিক্ষক মাসুম মোর্শেদ, কবি ফারুক রহিম, কবি হায়াত মাহমুদ মানিক, শ্রাবণ শান্তনু ও শুভ অধিকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

বক্তারা বলেন, বইবাড়ি দীর্ঘদিন ধরে রংপুরে সাহিত্য, সংস্কৃতি ও পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নতুন ঠিকানায় এর কার্যক্রম আরও গতিশীল হবে এবং লেখক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের জন্য একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বইবাড়ির পরিচালকবৃন্দের মধ্যে সেলিনা সাত্তার শেলী, শরিফুল আলম অপু, শামসুজ্জামান সোহাগ ও জাকির আহমদ উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক যাত্রা,বইবাড়ি রংপুর,নতুন ঠিকানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত