ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে রংপুরে আলোচনা সভা

জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে রংপুরে আলোচনা সভা

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রংপুর মহানগর শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক আলোচনা সভা শুক্রবার সকালে রংপুর মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রংপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশেম বাদল।

এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মোহাম্মদ নূরন নবী প্রধান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী এবং সহ-সভাপতি মোহাম্মদ মোত্তালিব হোসাইন।

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

আলোচনা সভা,রংপুর,জুলাই অভ্যুত্থান,শহীদ ও আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত