
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী এলাকা থেকে উদ্ধার করা ৭৭ বস্তা জীবিত ঝিনুক সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বন বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
বন বিভাগ জানায়, অবৈধভাবে সংগ্রহ করা ঝিনুক উদ্ধার করার পর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সেগুলোকে পুনরায় প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবনের মালঞ্চ নদীতে ৭৭ বস্তা ঝিনুক অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ, মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, সাতক্ষীরা বনমামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।
সাতক্ষীরা বনমামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান বলেন, বন আদালতের আদেশক্রমে বন বিভাগের জব্দকৃত ঝিনুক সুন্দরবন-সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়েছে।