
খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর সম্পাদক ও এখন টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান মোঃ তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগম (৭৯) এর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বাদ আছর নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় নিজ বাসভবনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন খুলনা প্রেসক্লাব মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউনুচ হাবিব।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা, খুলনা প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, সড়ক বিভাগ ঝিনাইদহ উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন,খুলনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জমান, ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, মডার্ণ সী ফুডস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেজাউল হক, দৈনিক সময়ের খবর মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম, স্টার নিউজ খুলনা প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল, একুশে টেলিভিশন খুলনা প্রতিনিধি ও সময়ের খবর জ্যেষ্ঠ প্রতিবেদক আশরাফুল ইসলাম নূর, সময় টেলিভিশন খুলনা প্রতিনিধি আব্দুল্লাহ এম রুবেল, খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জল উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সহ-সভাপতি শামীম আশরাফ শেলী, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, নির্বাহী সদস্য তুফান গাইন, দৈনিক দিনকাল খুলনা ব্যুরোর প্রতিনিধি ফকির শহিদুল ইসলাম,দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক গ্রামের কাগজ খুলনা ব্যুরো প্রধান রাজু আহমেদ, এখন টেলিভিশন খুলনা স্টাফ রিপোর্টার রামিম চৌধুরী, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন নেয়ামুল হোসেন কচি, সময়ের খবর বাগেরহাট প্রতিনিধি এসএস সোহান, সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম জনি, সময় টেলিভিশনের রিপোর্টার তানজিম আহমেদ, খুলনা গেজেট স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম সাগর, এখন টেলিভিশন ক্যমেরাপার্সন আবুল বাশার, সময়ের খবর অনলাইন ইনচার্জ ইমরান খান, মাল্টিমিডিয়া ইনচার্জ এমএ সাদি, সাংবাদিক খায়রুল আলম।
উল্লেখ্য, গত ১৬ জুলাই সকাল সোয়া ১০টায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।