ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এমইউজে খুলনায় নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ৬ সেপ্টেম্বর

এমইউজে খুলনায় নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ৬ সেপ্টেম্বর

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন এবং ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

সভায় আলোচ্যসূচি অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন এবং ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের। সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান এবং খুলনা গেজেট পত্রিকার সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।

এছাড়া সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

ভোট ৬ সেপ্টেম্বর,নির্বাচনের তফশিল,এমইউজে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত