ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রংপুরে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ জুলাই) সকালে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন— লালমনিরহাট সদর থানার সাধুটারি সবুজপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হাকিম আলী (৪০) এবং তার স্ত্রী মোছা. রজিনা খাতুন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু এলাকার মেসার্স মামুনুর রশিদ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যাত্রী পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তাদের হাতে থাকা একটি স্কুলব্যাগ থেকে লাল রঙের পলিথিন ও পুরাতন খবরের কাগজে মোড়ানো সাড়ে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় যাত্রীবেশে থাকা দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ নিশ্চিত হয় যে গ্রেফতার দুজন স্বামী-স্ত্রী।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধ ও নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্বামী-স্ত্রী গ্রেফতার,সাড়ে পাঁচ কেজি গাঁজা,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত