
গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে সোমবার সকালে বীরগঞ্জ অফিসার্স ক্লাবে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
কর্মশালায় আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বেটস কনসালটিং সার্ভিস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার, বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম, নিশপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ভাবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু এবং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরী শাহীন।
এছাড়াও কর্মশালায় জিআইএস-ভিত্তিক তথ্য বিশ্লেষণ ও কারিগরি কার্যক্রমে অংশ নেন বেটস কনসালটিং সার্ভিস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ফাহিম আহমদ দিব্র।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম মিলনসহ বীরগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বীরগঞ্জ উপজেলা এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, বীরগঞ্জ উপজেলার গ্রামীণ সড়কগুলোর দুরবস্থা এবং বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচলে নানা ধরনের ভোগান্তি ও ঝুঁকির সৃষ্টি হয়।
এ বিষয়ে বীরগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির সকলকে আশ্বস্ত করে বলেন, গ্রামীণ জনগণের দুর্ভোগ লাঘবে সমস্যাকবলিত সড়কগুলো পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে।