ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে বিদায়ী ও নবাগত নির্বাহী প্রকৌশলীকে সংবর্ধনা

দিনাজপুরে বিদায়ী ও নবাগত নির্বাহী প্রকৌশলীকে সংবর্ধনা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিনাজপুরের বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমানকে বিদায় সংবর্ধনা এবং নবাগত নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেনকে বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে দিনাজপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে নবাগত নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেনকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

একই সঙ্গে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে তার কর্মজীবনের অবদানের স্বীকৃতি জানানো হয়।

এ সময় এলজিইডি, দিনাজপুরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলীর কর্মজীবনের বিভিন্ন দিক, দাপ্তরিক দায়িত্ব পালনে তার ভূমিকা এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে অবদানের কথা তুলে ধরা হয়।

পাশাপাশি নবাগত নির্বাহী প্রকৌশলীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বে এলজিইডি, দিনাজপুরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানস্থলের বাইরে স্থাপিত একটি ব্যানারে লেখা ছিল— “একজন ভালো লিডার চলে যান, কিন্তু তার রেখে যাওয়া পথ থেকে যায়।”

আয়োজকদের মতে, এই বার্তাটি নেতৃত্বের ধারাবাহিকতা, দায়িত্ববোধ এবং প্রতিষ্ঠানের কর্মসংস্কৃতি এগিয়ে নেওয়ার প্রত্যয়কে ধারণ করে।

অনুষ্ঠানটি বিদায়ী কর্মকর্তার প্রতি সহকর্মীদের সম্মান ও শুভকামনা এবং নবাগত কর্মকর্তাকে আন্তরিকভাবে স্বাগত জানানোর মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সংবর্ধনা,নির্বাহী প্রকৌশলী,বিদায়ী ও নবাগত,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত