ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রান্তিক জনগোষ্ঠীর টিকাসেবা নিশ্চিতে ভূরুঙ্গামারীতে ওয়ার্কশপ

প্রান্তিক জনগোষ্ঠীর টিকাসেবা নিশ্চিতে ভূরুঙ্গামারীতে ওয়ার্কশপ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন, ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ (ডিডিআই) সাউথ এশিয়া ও অ্যাকাউন্টেবিলিটি ল্যাবের সহযোগিতায় প্রথম হাসি প্রকল্প এ ওয়ার্কশপের আয়োজন করে। ওয়ার্কশপে ৫০ জন ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রান্তিক মানুষ সঠিকভাবে ইপিআই টিকা পাচ্ছে কিনা, তা প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়াররা অনুসন্ধান করবে।

এছাড়া সাধারণ মানুষকে টিকা পেতে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা মোবাইল অ্যাপে অন্তর্ভুক্ত করা হবে। এসব তথ্য উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের নিকট উপস্থাপন করা হবে।

ওয়ার্কশপে সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান আশিক, প্রধান উপদেষ্টা আশরাফুন্নাহার জবা, প্রথম হাসি প্রকল্পের পরিচালক চামেলী আক্তার ও কো-অর্ডিনেটর সেলিম হোসেন বক্তব্য রাখেন।

ভূরুঙ্গামারীতে ওয়ার্কশপ,জনগোষ্ঠীর টিকাসেবা,প্রান্তিক জনগোষ্ঠী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত