ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিরামপুরে ১২ নারী পেলেন সেলাই মেশিন, শতাধিক শিক্ষার্থী পেল অনুদান

বিরামপুরে ১২ নারী পেলেন সেলাই মেশিন, শতাধিক শিক্ষার্থী পেল অনুদান

দিনাজপুরের বিরামপুরে ২০২৫–২০২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী, গৃহহীন ব্যক্তি, মেধাবী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা শিল্পী খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপকারভোগীদের হাতে সেলাই মেশিন এবং অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

এ সময় তিনি বলেন, সরকারের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং সামাজিক সংগঠনগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী করতেই এসব সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ থেকে ১২ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ৮৫ জনের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

এছাড়াও ১০৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অনুদানের চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার ১০টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বার্ষিক অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুদান,শতাধিক শিক্ষার্থী,সেলাই মেশিন,১২ নারী,বিরামপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত