ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটার বহেরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসান

দেবহাটার বহেরা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হাসান

দেবহাটার বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক আবু হাসান। তিনি ভোমরা ইউনিয়নের পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি এলাকার একজন সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তি হিসেবে পরিচিত।

সম্প্রতি সরকার নির্দেশিত বিধি অনুযায়ী দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য নির্বাচনের প্রজ্ঞাপন জারি করা হয়। সে মোতাবেক বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য ও সভাপতি পদের জন্য অনেকে আবেদন করেন।

সকলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে ২১ নং বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আবু হাসান নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রধান শিক্ষক আবু হাসান বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে তিনি বিদ্যালয়ের সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

আবু হাসান,ম্যানেজিং কমিটির সভাপতি,বহেরা বিদ্যালয়,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত