ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শনায় ৪ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক

দর্শনায় ৪ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের রেলবাজার আলো ফার্মেসির সামনে থেকে ৪ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবির সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে দর্শনা বিজিবি ক্যাম্পের সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে একদল টহলরত বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দর্শনা পৌর শহরের রেলবাজার আলো ফার্মেসির সামনে একটি মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় মোটরসাইকেল চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

মোটরসাইকেল আটক,৪ কেজি গাঁজা,দর্শনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত