ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশেষ অভিযানে চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১

বিশেষ অভিযানে চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী চলমান বিশেষ অভিযানে ১ হাজার ২০০ বোতল অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক পটেন্সি মেডিসিনসহ ফেলু মণ্ডল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ফেলু মণ্ডল সদর উপজেলার কুঠি পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নি.) নওশাদ মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের সুলতানের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালান। এ সময় সেখান থেকে ফেলু মণ্ডলকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে ৩০ মিলিলিটার ধারণক্ষমতার ১ হাজার ২০০ বোতল অ্যালকোহলযুক্ত HOMOEOPATHIC POTENCY MEDICINE জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ৩৮, ৪০ ও ৪২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আটক ১,মাদক জব্দ,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত