ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

দর্শনায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

দর্শনায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী আকুন্দবাড়ীয়া কোহিনূরের মোড় এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম মনা (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম মনা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মোখলেসুর রহমানের নেতৃত্বে এসআই প্রণব কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকুন্দবাড়ীয়া কোহিনূরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় মনিরুল ইসলাম মনাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মনিরুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শুক্রবার সকালে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

মাদক ব্যবসায়ী আটক,১ কেজি গাঁজা,দর্শনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত