ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে ৫০০ কৃষকের অংশগ্রহণে কৃষক সম্মেলন

ভূরুঙ্গামারীতে ৫০০ কৃষকের অংশগ্রহণে কৃষক সম্মেলন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সম্মেলন চলে।

‘মাটি বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও’—এই স্লোগানকে ধারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড সম্মেলনের আয়োজন করে।

এতে কৃষি উন্নয়ন, আধুনিক চাষাবাদ, কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সম্মেলনে অংশ নেওয়া কৃষকরা জানান, তারা কৃষি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন, যা ফসল উৎপাদনে সহায়ক হবে। এতে উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো, জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং রাসায়নিক সারের ব্যবহার পরিহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া বালাইনাশক প্রয়োগের পর নির্ধারিত সময় অতিক্রম না হওয়া পর্যন্ত ফসল বাজারে বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া লুমিনাস গ্রুপের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. সারোয়ার হোসেন, মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোমেন, ডিরেক্টর রুহুল-আমিন ও আরএম রাসেল এবং ডেপুটি ডিরেক্টর আল হাদি প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলার প্রায় ৫০০ জন কৃষক সম্মেলনে অংশগ্রহণ করেন। কৃষির বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ১৫ জন কৃষককে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

কৃষক সম্মেলন,৫০০ কৃষকের অংশগ্রহণ,ভূরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত