ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা, সম্মাননা পেল নিসচা মুন্সীগঞ্জ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা, সম্মাননা পেল নিসচা মুন্সীগঞ্জ

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা কমিটি। দেশের ১৩০টি জেলা ও উপজেলা কমিটির মধ্যে কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে মুন্সীগঞ্জসহ ১০টি জেলা কমিটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাইয়ের ১১তম মহাসমাবেশের দ্বিতীয় পর্বে মুন্সীগঞ্জ জেলা কমিটির প্রতিনিধিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল ইসলাম জয়, মহাসচিব লিটন এরশাদ, মহিলা বিষয়ক সম্পাদক ও চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে, মহাসমাবেশের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের অতিথি, সংগঠনের নেতাকর্মী ও নিরাপদ সড়ক আন্দোলনের সমর্থকেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মুন্সীগঞ্জ জেলা কমিটির পক্ষে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রাজ মল্লিক, অর্থবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান, প্রকাশনা সম্পাদক মাহবুব আলম জয়, যুববিষয়ক সম্পাদক লিটন লেখ, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য নাজমুল হাসান ও মো. অনিক শেখসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নিসচা মুন্সীগঞ্জ,সম্মাননা পেল,ভূমিকা,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত