ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ১০

সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ১০

কল রের্কডের প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় জেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আতরা হলেন, সদর উপজেলার ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, একই এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুর রকিব, মৃত আব্দুল আহাদের ছেলে বকুল হায়দার, নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান, ঝিটকি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ছাত্রদল নেতা সালাম, রহিচপুর গ্রামের আরশাদ আলীর ছেলে তহিদুল হোসেন ও শওকত হোসেনের ছেলে মাহামুদুল হাসান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রদলের সহ সভাপতি মনজুরুল আলম বাপ্পী বলেন, শনিবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদরের ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এমন একটি কল রের্কড তাদের কাছে আসে। এ সময় বিষয়টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন তার কাছে জানতে চাইলে তাকে নাজমুল আটকে রাখে।

খবর পেয়ে তিনিসহ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তারা পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে তিনিসহ ১০ জন আহত হন।

তিনি অভিযোগ করেন, দৃশ্যমান এসব আওয়ামী লীগ নেতা কর্মীরা অপকর্ম করে বেড়ালেও প্রশাসন কোন ব্যাবস্থা নিচ্ছেনা তাদের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন একটি কল রের্কডের জেরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে আটকে রাখে। ওই সময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পিসহ ছাত্রদলের ১০/১৫ জন নেতা-কর্মী ঘটনাস্থলে গেলে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজমুল হাসান ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্ব হামলা চালায়।

জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জেএম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য বলেন, ফ্যাসিস সরকারের কিছু লোক জেলা ছাত্রদলের সহ সভাপতির ওপর হামলা চালিয়েছে। এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব জাহিদ হাসান ডাবলু জানান, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।

সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ঘটনা শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

আহত ১০,ছাত্রদল নেতা,ছাত্রলীগের হামলা,সাতক্ষীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত