ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

খুলনায় ছেলেকে গুলি করতে গেলো সন্ত্রাসীরা, মা গুলিবিদ্ধ

খুলনায় ছেলেকে গুলি করতে গেলো সন্ত্রাসীরা, মা গুলিবিদ্ধ

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয়েছেন গৃহবধূ শিমুল বেগম। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, সকাল আনুমানিক ১০টার দিকে তিন দুর্বৃত্ত মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খানের ছেলে কলেজছাত্র হৃদয় খানকে খুঁজতে তাদের করিমনগরের বাড়িতে যায়।

এ সময় তার বাবা মুজিব খান ছেলে ঘরে নেই বলে জানালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।

গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রী শিমু খানের পেটে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ছেলে হৃদয় খানের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের টার্গেট ছিল হৃদয় খান। কিন্তু পরবর্তীতে তাদের ছোড়া গুলির আক্রোশের শিকার হন মা শিমুল বেগম।

মা গুলিবিদ্ধ,সন্ত্রাসী,ছেলেকে গুলি,খুলনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত